ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাবেক আইজিপি মামুনসহ ১৩ আসামি ট্রাইব্যুনালে


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৩:৩৬ এএম

আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনাসহ গত জুলাই-আগস্টের আন্দোলনে নিহতের ঘটনায় তিন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার সকালে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

 

বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে সদস্যের ট্রাইব্যুনালে আসামিদের শুনানি হবে। আজ এই ট্রাইব্যুনালে আশুলিয়া লাশ পোড়ানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদন প্রস্তুত না হওয়ায় আরও এক মাসের সময় চাওয়া হবে।

 

এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। সোমবার সাংবাদিকদের তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, আশুলিয়া লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। এদিকে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর