ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কটিয়াদীতে অস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫ সময় : ২:৫৪ পিএম

কটিয়াদী (কিশোরগঞ্জপ্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন রাউন্ড গুলিসহ শরীফ (৪৫) মো. মনির হোসেন (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে  পুলিশ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা চান্দপুর ইউনিয়ন মন্ডলভোগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শরীফ মিয়া চান্দপুর ইউনিয়ন পূর্ব মন্ডলভোগ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে, মো. মনির হোসেন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

জানা যায়, উপজেলার বাট্রা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া, এস.আই ফখরুল ইসলাম, .এস.আই মাসুদ রানাসহ পুলিশের সদস্য একটি টিম মন্ডলভোগ গ্রামের ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শরিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে শরিফ মিয়া মনির হোসেন কে আটক করা হয়। মনির হোসেনের বডি তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) তরিকুল ইসলাম জানান, বাট্টা হাওর তদন্ত কেন্দের একটি নিয়মিত মাদক অস্ত্র উদ্ধারের টহলটিম ধর্ষণ মামলার ওয়েন্টভুাক্ত আসামী শরিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে। আসামীদের রবিবার সন্ধায় জেলা  আদালতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর