ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফরিদপুরে অবৈধ স্থাপনা বন্ধ করলেন প্রশাসন


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ১১:১৫ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ এর সামনে  মো: ওমর আলী খানের মালিকানাধীন শাহ ফরিদ হাউজিং কোম্পানির  আবাসন প্রজেক্ট নাহার গার্ডেন এর নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে ফরিদপুর সদর উপজেলা  প্রশাসন।

গত বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদন বিহীন শাহ ফরিদ হাউজিং এর নাহার গার্ডেন ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন এর পক্ষে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান বিকেলে সরেজমিনে এসে নির্দেশনা ও কাগজপত্র তলব করেন। 

প্রশাসনের এই  নির্দেশ অমান্য করে একই দিন রাতের আঁধারে ভবনের ছাদে কাজ চালিয়ে যাচ্ছিল শ্রমিকরা। এই সংবাদ প্রশাসন অবগত হলে রাত ১০ টা দিকে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সহকারী কমিশনার( ভূমি), কোতয়ালী থানা পুলিশ ও বিদ্যুৎ অফিসের লোক হাজির হয়ে ভবনের অবৈধ নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং স্থায়ী ভাবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।  বিদ্যুৎ লাইন এর তার জব্দ করা হয় এ সময়। 

ফরিদপুরের আলোচিত ভূমি ব্যবসায়ী ওমর আলী খান জুলাই আগস্ট আন্দোলন এর মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি মামলার আসামী হিসেবে নাম রয়েছে।  আওয়ামী লীগ সরকারের আমলে এক মন্ত্রীর এপিএস যুব লীগ নেতা ফুয়াদ হোসেন ও সাবেক ওসি জলিল এর প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম করে আবাসন ব্যবসায় রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়ে যান বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।  শাহ ফরিদ হাউজিং কোম্পানির ওমর শপিং কমপ্লেক্স -২ ভবনে আড়ং এর আউটলেট অবস্থিত।  এই ভবন টি শহরের অন্যতম প্রাণকেন্দ্র মহাকালি পাঠশালার চৌরাস্তায় অবস্থিত। 

সম্প্রতি মহাকালি পাঠশালা মোড়ে জেলা যুব দলের ব্যানার ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন জেলা যুবদলের নেতৃবৃন্দ।  এই ঘটনায় সামাজিক মাধ্যম তাঁর বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ক্ষোভ প্রকাশিত হয়। 

এই ভবনটি বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ হয়েছে বলে শহরে অভিযোগ উঠেছে। এখানে দিনে রাতে যানজট লেগেই থাকে এই ভবনের কারনে বলে অভিযোগ ভুক্তভোগীদের। অভিযান সম্পর্কে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান সাংবাদিকদের বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার ও গণপূর্ত বিভাগ ফরিদপুর এর নির্দেশ অমান্য করে অনুমোদনহীন এই ভবনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল।  সেই নির্দেশ অমান্য করে এই ভবন নির্মাণ চালিয়ে যাচ্ছে সংবাদ পেয়ে আমরা তাদের অবৈধ কাজ বন্ধ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক ওমর আলী খান অভিযান চলাকালীন সময়ে অনুপস্থিত ছিলেন , কোথায় আছেন ভবনের  শ্রমিকরা জানাতে পারেন নাই।  এ সময় তাঁর মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর