ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আইন শৃংখলা নিয়ে জনমনে প্রশ্ন

ঈশ্বরদীতে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১:১৪ পিএম

ঈশ্বরদী সংবাদদাতা ॥

ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে দশটায় ঈশ্বরদীর উমিরপুর এলাকার ঈশ্বরদী-খুলনা মেইন রেললাইনের উপর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা মরদেহ উদ্ধার করা হয়। বাদশা হোসেন তালতলা-পাকশী রোডের ঈশ্বরদী ইপিজেড এর আবাসিক এলাকার কাদেরের মোড়ের ‘মিঠুন স্টোর’-এর মালিক ছিলেন। তিনি জমিজমা ক্রয়বিক্রয়ের সাথেও জড়িত ছিলেন। বাদশা হোসেনের পরিবারের অভিযোগ, তাকে কাদেরের মোড় এলাকা থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে রেললাইনের উপর ফেলে রাখা হয়।

উমিরপুর এলাকাবাসীদের একাধিক ব্যক্তি জানান, ঐদিন রাতে তারা হঠাৎ মানুষের চিৎকার শুনতে পান। পরে এলাকার লোকজন গিয়ে দেখেন, রেললাইনের পাশে মাথাবিচ্ছিন্ন অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে বাদশা হোসেনের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাদশা হোসেনের ছেলে মিঠুন হোসেন বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে কাদেরের মোড় থেকে কয়েকজন অস্ত্রের মুখে বাবাকে তুলে নিয়ে যায়। এরপর আমরা অনেক খোঁজাখুঁজি করি। পরে পুলিশ বাবার মরদেহটি মাথা বিচ্ছিন্ন অবস্থায রেললাইনের উপর থেকে উদ্ধার করে।’ মিঠুন হোসেন আরও বলেন, 'কিছুদিন আগে মুঠোফোনে তাঁর বাবার নিকট বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে হত্যা করেছে। পরে ঘটনাটি আত্মহত্যা বা দুর্ঘটনা বলে চালানোর জন্য রেললাইনের পাশে মরদেহ ফেলে রাখা হয়।' 

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান সাংবাদিকদের জানান,বাদশা হোসেনের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে আত্মহত্যা নাকি হত্যা। এদিকে ব্যবসায়ীর এধরনের আকর্স্মিক ও রহস্যময় মর্মান্তিক মৃত্যুতে ঈশ্বরদীবাসীদের মনে আইন শৃংখলা নিয়ে নানা প্রশ্ন মুখে মুখে ঘুরপাক খাচ্ছে।

আাকশজমিন/আরআর 




এ সম্পর্কিত আরো খবর