ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে ১৩ মামলার আসামি দেশীয় অস্ত্রসহ আটক


  • আপলোড সময় : শনিবার ০৩ মে, ২০২৫ সময় : ১২:১৪ এএম

নড়াইল প্রতিনিধি


নড়াইলের কালিয়া উপজেলায় ১৩ টি মামলার আসামি সবুজ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার  দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। বুধবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

 


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ টি মামলার এজহারভুক্ত আসামী সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭ টি দেশীয় অস্ত্র (রামদা), ১০ টি ভল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমান ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।


নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর