ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীর কাণ্ড


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ৮:৪১ এএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালায় নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তুলি নামে (১৭) এক কলেজছাত্রী। আহত অবস্থায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কারিকার পাড়ায় ঘটনাটি ঘটে।

সে ঘোনা গ্রামের কারিকার পাড়ার ভ্যানচালক কামরুল সরদারের মেয়ে ও তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানায়, বাড়িতে কেউ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তুলি। গায়ে আগুন লাগিয়ে বাঁচার জন্য চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে তার শরীরের থাকা কাপড়সহ ৮০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, ঘোনা করিকার পাড়া জামে মসজিদের পেশ ইমাম জনৈক আমিনুল ইসলামকে কলেজছাত্রী তুলি প্রেম করত।  তবে ইমাম সাহেব তুলির প্রেমে সাড়া না দিয়ে ইমামতির চাকরি ছেড়ে চলে যান। প্রেমে ব্যর্থ হয়েই হয়তো সে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারে বলে ধারণা তাদের।

ঘটনার খবর পেয়ে তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা থানার ওসি, ইসলামকাটি  ইউনিয়ন চেয়ারম্যান ওই কলেজছাত্রীর বাড়িতে ছুটে যান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর