ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং চাঁদাবাজির অভিযোগে ফুলবাড়ীতে উত্তেজনা


  • আপলোড সময় : শুক্রবার ০২ মে, ২০২৫ সময় : ৬:২২ পিএম

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধাদের অসম্মান ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ২৪ এপ্রিল ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয় ও লিয়াজোঁ কমিটি এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন। লিখিত বিবৃতিতে তারা জানান, ১৯৭৮ সালের ২২ শে মে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এককালীন বরাদ্দের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা ভরাট কানাহার পুকুরটি মাছ চাষ যোগ্য করে তোলেন। এ যাবৎ ভোগ দখলরত।

তবে, সম্প্রতি বিদ্যুৎ চুরির দায়ে কারাভোগকারী ও কথিত সংবাদকর্মী কাটাবাড়ী মহল্লার পিতৃবিয়োগ নুর হোসেনের একমাত্র পুত্র হারুন উর রশীদ মুক্তিযোদ্ধাদের অসম্মান করে পুকুর থেকে মাছ ধরার উপর জোরপূর্বক বাধা সৃষ্টি করছেন। অভিযোগ করা হয়, হারুন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এক লক্ষ টাকার চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালান। পুকুরের দায়িত্বে থাকা কেয়ারটেকার শফিকুল ইসলাম বুলু জানান, হারুন নিয়মিতভাবে ভয় দেখিয়ে মাছ ধরায় বাধা দেন এবং পুকুর দখলের হুমকি দেন।

মুক্তিযোদ্ধারা জানান, হারুনের কর্মকাণ্ড মুক্তিযোদ্ধাদের অসম্মান করার শামিল। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা রাষ্ট্রের অসম্মান করার মতো। এই ধরণের চাঁদাবাজদের কারণে সমাজে বিভেদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই ধান্দাবাজ হারুনের মত হলুদ সাংবাদিকদের জন্য সাংবাদিকতার মত পবিত্র দায়িত্বকে কলুষিত করেছে। কুচক্রী সুবিধাবাদী ও অসৎ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য অভিশাপ, কল্যাণ বয়ে আনতে পারে না। বরং সমাজে বিভেদ, বিদ্বেষ, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা এদের প্রতি ঘৃণাভরে নিন্দা প্রকাশ করছি।

ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয় ও লিয়াজোঁ কমিটি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কানাহার পুকুরের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর