ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

পাটগ্রামে আট ঘণ্টা পর দুইজনকে ফেরত দিলো বিএসএফ


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১০:৪৩ এএম

লালমনিরহাট প্রতিনিধি

আট ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠকের পর শুক্রবার (২ মে) দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত আনা হয়। এমনটাই জানিয়েছে ফেরত আনা দুই বাংলাদেশির পরিবার।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। তারা হলেন, পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে রিমন। তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানিয়েছেন, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেছেন, বিজিবি ভারতীয় বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন শিক্ষার্থীকে রাতে ফেরত দিয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর