ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ১২:১৭ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিন শেখের ছেলে মো. ফরিদুল ইসলাম শেখ (৪৬)। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলী করার অপরাধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় তাকে ৩ মে শনিবার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

উল্লেখ্য, এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়। এ ব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর