গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ড কুমড়াকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিন শেখের ছেলে মো. ফরিদুল ইসলাম শেখ (৪৬)। তিনি গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।
থানা
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন
সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলী করার অপরাধে
বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় তাকে ৩ মে শনিবার গোয়ালন্দ ঘাট
থানাধীন দৌলতদিয়া পুলিশ বক্সের সামনে থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
উল্লেখ্য, এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আকাশজমিন/আরআর