ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


  • আপলোড সময় : রবিবার ০৪ মে, ২০২৫ সময় : ২:১৮ এএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার বড়গাতি এলাকায় সড়ক দুর্ঘটনায় হোসাইন শেখ (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার (৩ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হোসাইন বড়গাতি গ্রামের রমজান শেখের ছেলে এবং শুভারঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে হোসাইন শেখ বাড়ির পার্শ্ববর্তী নাসিরের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ধান পরিবহনের একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুজ্জামান  মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর