ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কটিয়াদীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা লিটন গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ মে, ২০২৫ সময় : ৭:৫৯ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার  জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান ভূইয়া লিটনকে  (৪৮ )গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।  গ্রেফতারকৃত লিটন  অত্র ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভুইয়ার ছেলে।

 জানা যায়, ৩ ই মে   শনিবার  রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  পুলিশ  উপজেলার জালালপুর আনন্দ  বাজার থেকে তাকে গ্রেফতার করে কটিয়াদী থানায়  আনা হয়।   সেখান থেকে রাত ১০ টার দিকে কটিয়াদী থানা পুলিশ  গ্রেফতারকৃত লিটন কে কিশোরগঞ্জ সদর থানায়  হস্তান্তর করেন । সে দীর্ঘদিন যাবত উপজেলার জালালপুর  ইউনিয়নের জালালপুর  গ্রামের বাড়িতেই বসবাস করত। ঘটনার সত্যতা স্বীকর করে  কটিয়াদী মডেল  থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার  মামলা রয়েছে।

 কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা  ওপর হামলার  ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ  রবিবার  সকালে  তাকে আদালতে প্রেরণ করা হয়।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর