ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বাড্ডার ইস্টার্ন হাউজিংয়ে পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১১:১৫ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় এক বাসিন্দার করা রিটের শুনানি নিয়ে সোমবার (৫ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন (হুসাইন আনোয়ার) ও আইনজীবী মোহাম্মদ আলী খান। এর আগে গত ২৯ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে ‘বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থ ব্লক-এম-৪, এম-৫, এন-৪, (লেকের উত্তর পাশের আংশিক), স্যানভ্যালি (আংশিক) এর খালি জায়গা’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে স্থানীয় বাসিন্দা আজাদ আলী ৪ মে এ রিট করেন।

রিটে বিবাদী করা হয়েছে, এলজিআরডি সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান সম্পত্তি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পরে আইনজীবী আনোয়ার হোসেন জানান, এটি একটি ব্যক্তি মালিকানাধীন আবাসিক এলাকা। এখানে সিটি করপোরেশনের কোনো সম্পত্তি নেই। এছাড়া এ এলাকায় লাখ লাখ মানুষের বসতি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও আছে। এগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাই স্থানীয় একজন বাসিন্দা এ রিট করেন। আদালত রুল ও স্টে দিয়েছেন। ফলে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় পশুর হাট বসানো যাবে না।

এর আগে অপর এক আইনজীবীর রিটে রোববার (৪ মে) দক্ষিণ সিটির আফতাবনগর অংশে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

গত ২১ এপ্রিল ইজারা বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিজ্ঞপ্তির ৫ নম্বর কলামে ‘আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই, এফ, জি, এইচ, সেকশন-১ ও ২ এর খালি জায়গা’ পশুর হাটের বিষয়টি উল্লেখ ছিল। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ ৫ নম্বর কলামের বৈধতা নিয়ে রিট করেছিলেন।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর