ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফরিদপুর জেলা আঃলীগের সম্পাদকের জানাজা শেষে দাফন সম্পন্না


  • আপলোড সময় : সোমবার ০৫ মে, ২০২৫ সময় : ১১:৪৯ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক  সাধারণ সম্পাদক ও বীর  মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় ‌ জানাজা নামাজ শেষ দাফন সম্পন্ন হয়েছে। গত রবিবার বিকেল ৫টায়  ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠ প্রঙ্গনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাজা নামাজ শেষে শহরস্থ আলীপুর কবর স্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ,  সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব,

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক  সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ,

ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, কমিউনিস্ট পার্টির রফিকুজ্জামান লায়েক,সহ সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ‌ সংগঠন ও বিভিন্ন শ্রেনীর মানুষ।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মরহুম  বীর মুক্তিযোদ্ধার সৈয়দ মাসুদ হোসেনের জীবন ও কর্ম তুলে ধরা হয় এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।  ‌

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর