ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

মাদকের টাকা না পেয়ে গর্ভধারণী মাকে হত্যা


  • আপলোড সময় : শনিবার ১০ মে, ২০২৫ সময় : ১২:২১ এএম

নরসিংদী প্রতিনিধি

মাদকের টাকা না পেয়ে পাষন্ড পুত্র তার গর্ভধারণী মাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে শিবপুর উপজেলার বৈলাব গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত: নূরুল হক মাস্টারের পুত্র মাদক সেবনকারী জাবের হোসেন (২৮) প্রতিনিয়ত তার মায়ের নিকট মাদক এর টাকার জন্য তার মাকে নির্যাতন করতো।

 

ঘটনার দিন রাতে তার মাতা শামসুন্নাহার এর নিকট মাদক সেবন করার জন্য টাকা চায়। শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড পুত্র জাবের হোসেন তার মাকে নির্মমভাবে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শামসুন্নাহার মারা যায়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক জাবের হোসেনকে আটক করে। এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসাইন বলেন হত্যাকারী তার মাকে ঘরের দরজার হাতলের সাথে বেধে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। তখন জাবের হোসেন নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানায়। তিনি আরো বলেন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর