ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নাটোরে ওয়ালটন প্লাজায় আগুন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ১১:১৬ পিএম

নাটোর প্রতিনিধি

নাটোরে ওয়ালটনের একটি প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। মঙ্গলবার (৬ মে) ভোর ৬ টার দিকে শহরের কানাইখালীতে অবস্থিত ওয়ালটন প্লাজা নাটোর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার আখতার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বদ্ধ ঘর হওয়ার কারণে ভেতর প্রচুর ধোঁয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওয়ালটন প্লাজা নাটোর ম্যানেজার দেওয়ান শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডে প্রাথমিক আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি তবে ক্ষতির পরিমাণ বাড়তে  পারে। ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়দের সহায়তায় অনেক মালামাল দ্রুত বাহিরে নিয়ে আসা হয়েছে। তা না হলে আরও অনেক ক্ষতি হতো।

এদিকে অগ্নিকাণ্ডে খবরে নাটোর সদর থানা পুলিশ ও নাটোর ক্যাম্পের সেনা সদস্যরা, ওয়ালটন ঊর্ধ্বতনকর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর