ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালপুরে কুকুরের কামড়ে আহত ২৩


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৩:৫০ এএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের ৫ গ্রামের ২৩ জনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। ৫ এপ্রিল(সোমবার) দুপুরে এ ঘটনা ঘটে।  সাবেক ইউপি মেম্বার সোলায়মান হোসেন জানান, প্রথমে গনিপুর গ্রামে ৫ জনকে কামড়ায় পাগলা কুকুর। পরে মাহমুদপুর, ভারারীয়া ও হাউলভাঙ্গা গ্রামের দুই শিশুসহ ৬ জনকে কামড়ায়। গ্রামবাসিরা ধাওয়া দিলে কুকুরটি চাতুটিয়া ও হরিদেববাড়ী গ্রামে প্রবেশ করে আরো ১২ জনকে কামড়ায়। চাতুুটিয়া গ্রামের চাল বিক্রেতা মজিবর রহমান জানান, বাড়িতে ঢুকে তার স্ত্রী নাজমা বেগমকে কামড়িয়ে আহত করে।

আহতের স্বজনরা জানান, হাসপাতালে জলাতঙ্কের কোন ভ্যাকসিন নেই। বাইরের দোকান থেকে ভ্যাকসিন কিনাতে হচ্ছে। প্রতিটি ভ্যাকসিনের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা। পাঁচ ডোজ দিতে খরচ পড়ে ১৮০০ থেকে ২৫০০ টাকা। যাদের কুকুরে কামড়িয়েছে তাদের অধিকাংশই গরীব। এতো টাকা খরচ করে ভ্যাকসিন প্রয়োগ দেয়ার সামর্থ তাদের নেই। গনিপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক রমজান আলী জানান, ভ্যাকসিন কেনার সামর্থ যাদের নেই তারা করিরাজের ঝাঁড়ফুক ও ওষুধের উপর নির্ভর করছে।

গোপালপুর উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি লুৎফুল কবীর জানান, দুই ধরনের জলাতঙ্ক ওষুধ ফার্মেসীতে রয়েছে। কিন্তু গরীব রোগীরা দামি ভ্যাকসিন দেয়ার সামর্থ রাখে না।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম জানান, সারাদেশে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট চলছে। উপজেলা হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ করা হয় না। রোগী এলে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান, চাহিদার তুলনায় কম ভ্যাকসিন পান তারা। সংকট লেগেই থাকে। গোপালপুর হাসপাতাল থেকে রোগী শিপ্ট করলে ভ্যাকসিন দেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর