ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

জামালপুরে একাডেমিক পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নেতা আটক


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ১১:৫৭ পিএম

জামালপুর সংবাদদাতা

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরীক্ষা দিতে গিয়ে মাসুদ রানা (২৪) নামে এক ছাত্রলীগ নেতা পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার (৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। আটক ছাত্রলীগ নেতা মাসুদ রানা সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ওই বিভাগের ছাত্রলীগের আহ্বায়ক। এর আগে সোমবার (৫ মে) পরীক্ষা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুদ রানা সোমবার পরীক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে গেলে বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক লিটন আকন্দসহ সাধারণ শিক্ষার্থীরা বিভাগের পরীক্ষা দিতে হলে উপস্থিত হন। এ সময় পরীক্ষার দায়িত্বে থাকা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমানের কাছে ছাত্রলীগ নেতা মাসুদ রানাকে কক্ষ থেকে বের করে দিতে বলেন।

অধ্যপক ড. মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অলিউল্লাহ চৌধুরীর সঙ্গে কথা বলতে বলেন। পরে অন্যান্য শিক্ষকরা ছাত্রলীগ নেতা মাসুদকে নিয়ে একাডেমিক ভবনের সামনে এসে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসে উঠিয়ে দিতে গেলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ছত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গেটের সমনে এনে একটি অটো বাইকে উঠিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে অটো বাইকটি থামিয়ে তাকে আটক করে। আটক করে তাকে জুতার মালা পরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে সন্ধ্যার দিকে মেলান্দাহ থানা পুলিশের কাছে সোপর্দ করে শিক্ষার্থীরা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর