পাবনা প্রতিনিধি:
পাবনায়
ছোট ভাইয়ের হাতুড়ি পিটায় বড় ভাই নিহত হয়েছে। বুধবার পাবনা সদর উপজেলার চরতারাপুর
ইউনিয়নের শুকচর গ্রামে এঘটনা ঘটেছে। নিহত আব্দুল ওহাব মন্ডল (৫০) ঐ গ্রামের মৃত আব্দুল
জব্বার মন্ডলের ছেলে। অভিযুক্ত আরব মন্ডল নিহতের আপন ছোট ভাই।
পুলিশ ঘাতক আরব মন্ড কে আটক করেছে।
বুধবার
(০৭ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।এর
আগে দিবাগত রাত ৩ টার দিকে ইউনিয়নের শুকচর গ্রামে এ ঘটনা ঘটে।স্ত্রীকে মারপিটে নিষেধ
করায়
পুলিশ
ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৩ টার দিকে ছোট ভাই আরব আলী মন্ডল তার স্ত্রীর
সঙ্গে ঝগড়া করে এবং স্ত্রীকে বেধরক মারপিট করতে থাকে। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ
করে বলেন, স্ত্রীকে মারধর করার দরকার নেই তার বাড়িতে খবর দে, যাতে এসে নিয়ে যায়। মেয়েটি যদি মারা যায় তাহলে
বিপদ হবে। এরপর বড় ভাইকেও মারপিট শুরু করে। বড় ভাই দৌঁড়ে পালাতে গেলে মাঠের মধ্যে গিয়ে
তার মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পাবনা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ছোট ভাই আরব আলী মন্ডলকে জিজ্ঞাসাবাদের
জন্য আটক করা হয়েছে। মামলা হলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে।
আকাশজমিন/আরআর