ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বাসাইলের হাবলায় প্রবাস ফেরতের বাড়িতে চুরি

স্বর্ণসহ প্রায় ২০ লাখ টাকা লুটপাট


  • আপলোড সময় : বুধবার ০৭ মে, ২০২৫ সময় : ৬:০৩ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের বাসাইলে এক প্রবাস ফেরতের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৬ মে(মঙ্গলবার) রাতে হাবলা উত্তরপাড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ মে(বুধবার) সকালে বাড়ির মালিক প্রবাস ফেরত নাজমুল ইসলাম বাসাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের হাবলা উত্তরপাড়া গ্রামের বছির মিয়ার সৌদি প্রবাস ফেরত ছেলে নাজমুল ইসলাম (৪২)। তার নিজ ঘরে মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে রাতের খাবার শেষে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় টিনসেট ওয়াল করা তিন রুমের ওই বাড়ির এক ঘরের দক্ষিণ পাশের এক জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে চোর সদস্যরা।

বাড়ির মালিক নাজমুল ইসলাম জানান, সে সকালে ঘুম থেকে উঠে পাশের ওই রুমে প্রবেশ কালে দেখতে পাই রুমের দরজা ভেতর থেকে আটকানো। পরে ঘরের দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখি জানালার গ্রীলের ৪টি শিক ভাঙ্গা। ভেতরে ঢুকে আরও দেখতে পাই আলমারীর ড্রয়ার খোলা, কাপড় চোপড় নিচে এলোমেলো ছড়ানো ছিটানো।

বাড়ির মালিক নাজমুল ইসলাম আরও জানান, আমার ঘরে থাকা চাবি দিয়ে আলমারীর তালা খুলে দেখি আলমারীতে থাকা ৮ ভরি ওজনের স্বর্ণালংকার এবং আলমারীর সিন্দুকে থাকা ৬ লক্ষ টাকা নিয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার মতো লুটপাট করা হয়েছে। এমন চুরির ঘটনায় আমার পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে গেছে।

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, এমন ঘটনায় লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত কাজ শুরু হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




এ সম্পর্কিত আরো খবর