ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ভাঙ্গায় কুদ্দুস হত্যাকাণ্ডে বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৮ মে, ২০২৫ সময় : ৬:২২ পিএম

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) দুপুর বারোটার সময় ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী নাসিমা বেগম, নিহতের মেজো ছেলে নাজিম মোল্লা, মো. বেলায়েত মিয়া, মো.বজলু মিয়া, আবু তারা মোল্লা, ফিদু মোল্লা, আইয়ুব আলী, ওয়াদুদ শেখ, দুদু মিয়া, বাবুল শেখ, আন্না বেগম, হাসান মোল্লা, রিজু মোল্লা সহ দুই শতাধিক এলাকাবাসী।

উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অনন্ত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর