ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সিরাজগঞ্জের বেলকুচি‌তে ‘স্পিরিট’ পানে দুজনের মৃত্যু


  • আপলোড সময় : শুক্রবার ০৯ মে, ২০২৫ সময় : ৯:০৬ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় হোমিও ঔষধের দোকান থেকে কেনা ‘স্পিরিট’ পান করে দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি আছেন আরেকজন। বেলকুচি থানার পু‌লিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক শাহ আলম (৪৩)। অসুস্থ অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেলে ভর্তি আছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৫)।

পু‌লিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে কয়েকজন পান করেন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিনজনকেই  সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

তি‌নি আরও বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর