ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ


  • আপলোড সময় : রবিবার ১১ মে, ২০২৫ সময় : ২:৪৮ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় ও হতদরিদ্রদের মাঝে চক্ষু, মেডিসিন, গাইনী বিষয়ে বিশেষজ্ঞ  চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পল্লী মঙ্গল কর্মসূচি  ও পিএমকে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে গোয়ালন্দ শাখা অফিসে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিন পরামর্শের পাশাপাশি বিনামুল্যে প্রয়োজনীয় ঔষধ, চক্ষু রোগীদের চশমা বিতরণ করা হয়। গাইনী, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক এদিন প্রায় চারশত রোগীর বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) অফিস গোয়ালন্দ শাখার ব‍্যবস্থাপক মো. রিয়াজ হোসেন মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ফরিদপুর জোনের সহকারি পরিচালক মো. লুৎফর রহমান মজুমদার, স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মো. মনিরুজ্জামান সৌরভ, রাজবাড়ী এরিয়ার সহকারি কর্মসূচি ব‍্যবস্থাপক মো. হাবিবুর রহমান, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ শাহা, রিজিওনাল একাউন্টস অফিসার মো. রাকিব হাসান প্রমুখসহ অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ।

এব‍্যাপারে স্বাস্থ্যসেবা প্রকল্পের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠা লাভের পর থেকে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির আওতায় মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করে থাকে।

এবিষয়ে পিএমকে কর্মসূচির ফরিদপুর জোনের সহকারি পরিচালক মো. লুৎফর রহমান মজুমদার বলেন, পিএমকে দেশের সকল শাখায় স্থানীয় অতি দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সম্পূর্ণ বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছেন। তারই ধারাবাহিকতায় গোয়ালন্দ উপজেলার অসহায় ও দরিদ্রদের মধ্যে বিনামুল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ ও চক্ষু রোগীদের চশমা প্রদান করা হয়। তিনি আরও বলেন, পিএমকে মাইক্রোফাইন‍্যান্সের পাশাপাশি স্বাস্থ্য সেবা, টেকনিক্যাল ট্রেইনিং, নার্সিং কলেজ, টিস্যু কালচার ও হসপিটাল সেবা প্রদান করে থাকেন।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর