ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শাহবাগে বিক্ষোভে যানচলাচল বন্ধে ভোগান্তি


  • আপলোড সময় : সোমবার ১২ মে, ২০২৫ সময় : ২:২৭ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের সব রাস্তা। এতে করে এই রাস্তা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের সব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার (১০ মে) শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে৷

বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানা সংলগ্ন রাস্তা। বাংলামোটর, আজিজ সুপার মার্কেট ও মৎস্যভবনমুখী রাস্তাও বন্ধ রয়েছে। ফলে নানা শ্রেণি-পেশার মানুষ তাদের গাড়ি নিয়ে এসব রাস্তায় প্রবেশ করতে না পেরে বিড়ম্বনার কথা জানিয়েছেন। এদিকে চলমান আন্দোলন ঘিরে শাহবাগে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

আতিয়ার রহমান নামে এক বাইক চালক বলেন, আমি পল্টন থেকে মিরপুর যাবো। ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে জাদুঘরের সামনের রাস্তা দিয়ে যাবো ভাবছি। কিন্তু এদিকে রাস্তা বন্ধ। রাস্তা যে বন্ধ এটাও তো জানি না। এখন অনেকদূর ঘুরতে হবে। সরকার দাবি মানলেই তো পারে। আর এ আন্দোলন উপদেষ্টার বাসার সামনেই হতে পারে তাহলে তো আমাদের ভোগান্তি হয় না।

 ইকরামুল নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিন কোনো না কোনো রাস্তা বন্ধ থাকে। এমন চলতে থাকলে প্রতিদিন ঘোষণা দিয়ে দিক আজ এই রাস্তা বন্ধ থাকে কাল ওই রাস্তা। যত ভোগান্তি সাধারণ মানুষের।

গত শুক্রবার বিকেল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ছাত্র-জনতা। এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর