ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সাপের দংশনে গৃহবধূর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:৩৭ পিএম

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি।

চাঁদপুরের কচুয়ায়  বিষধর সাপের ছোবলে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী। শুক্রবার (৯মে ) দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া  ইউনিয়নের দক্ষিণ  ডুমুরিয়া গ্রামের নূরানী মাদ্রাসা  বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই বাড়ির হাফেজ মো. গিয়াস উদ্দিনের  স্ত্রী।

 নিহতের প্রতিবেশী জাহানারা বেগম জানান, নাজমা বাড়ির পাশে মুরগি খুঁজতে গিয়ে বিষাক্ত সাপে তার পায়ের মধ্যে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে তার পা বেঁধে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 নিহতের স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে   মসজিদে আজান দিলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ডাক চিৎকার শুনে তাড়াতাড়ি বাসায় দিকে এসে দেখি আমার স্ত্রীকে বিষাক্ত সাপে ছোবল দেয়। তার পা থেকে রক্ত বের হচ্ছে । তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই সন্ধ্যায় আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

 কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার্ড করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম  জানান, সাপের কামড়ে গৃহবধূ নাজমা বেগমের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর