ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আনকাট সেন্সর পেল অন্ধকারে আলো


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৯:৫৭ এএম

আকাশজমিন প্রতিবেদক

অন্ধকারে আলো সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সার্টিফিকেটশন বোর্ডের সদস্যগণ সিনেমাটি দেখে সেন্সর দেয়ার সিদ্ধান্ত নেন।

অভিনয় করেছেন- রাকিব, মুসকান, তিথী, ফরহাদ, রেবেকা, জ্যাকি আলমগীর, ফিরোজ আলম, আনোয়ার সিরাজী, ববি, রেজা হাসমত, অলকা সরকার, সানুুসহ আরো অনেকে।

আকাশজমিন প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবির গল্পে বলা হয় অন্ধকার গ্রামে ধীকৃত যুবকের জীবন নিয়ে- চরিত্রহীন বাবা, পারিবারিক অশান্তি, বার বার মেট্রিক ফেল, প্রেমে ব্যর্থ, যেখানে-সেখানে তিরস্কার। এসব থেকে পরিত্রাণ পেতে যুবক আত¥হত্যা করতে গিয়েও ব্যর্থ হয়। ওখান থেকেই সরাসরি ঢাকায়। গাড়ি থেকে নেমেই ছিনতাইয়ের কবলে। আশ্রয় মিলে লৌহমানব এক পত্রিকার সম্পাদকের বাড়িতে।

ভালো পরিবেশ পেয়ে যুবক কুতুব আলী শিক্ষায় আলোড়ন, ডক্টরেট অর্জন, সম্পাদকের মেয়েকে বিয়ে, পত্রিকার সম্পাদক নিবাচিত এবং গোপনে নিজ গ্রামে অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।   

দীর্ঘ ২৪ বছর পর বাবা-ছেলের সাক্ষাৎ। ছেলের বুকেই বাবার জীবনের পরিসমাপ্তি। এসব হূদয় বিদারক গল্প নিয়েই ‘অন্ধকারে আলো।   

পরিচালক আনোয়ার সিরাজী বলেন, দেশের সিংহভাগ মানুষ বিভিন্ন কারণে হলবিমুখ। তারা পরিবার নিয়ে সিনেমা দেখার দীর্ঘদিনের অভ্যাস ত্যাগ করেছে। কিন্তু ‘অন্ধকারে আলো পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা।

প্রযোজক মীর লিয়াকত আলী বলেন, সাধারণ মানুষের কাছে ‘অন্ধকারে আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে বিকল্প প্রদশর্ণীর ব্যবস্থা নেয়া হবে। সিনেমা হল ছাড়াও জেলা-উপজেলা, শিড়্গা প্রতিষ্ঠান অডিটরিয়াম ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। সিনেপ্লেক্সে সিনেমা দেখা ব্যয়বহুল-যা বহন করার সামর্থ্য নেই অনেকের। তাই তিনি বিকল্প প্রদর্শনীর মাধ্যমে সিনেমাটি গণমানুষের কাছে পৌঁছে দিতে চান।

আাকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর