ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নড়াইলে মসজিদের ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ৩:৫৩ এএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ইমাম সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে রোববার (১১ মে) সকাল ৯টার দিকে ওই মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের খতিব মুফতি হেদায়েত হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম সরদারসহ অনেকে।

বক্তারা বলেন, জায়নামাজ বিছানাকে কেন্দ্র করে গত শনিবার (১০ মে) আসর নামাজ পড়ার আগে সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে ওই এলাকার বাদশা সরদার গালিগালাজসহ কিল-ঘুষি মারেন। মুসল্লিরা বাধা দিলে তাদেরকেও হাতের কবজি কেটে নেওয়ার হুমকি দেয়া হয়। এছাড়া বাদশা সরদার মসজিদের বাইরে এসে রামদা নিয়ে অপেক্ষা করতে থাকে ইমামকে মারার জন্য। এ ঘটনায় বাদশা সরদারের যথাযথ শাস্তি দাবি করেন সবাই।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সভাপতি পলাশ সরদার, এলাকাবাসীর পক্ষে শামীম সরদার, সবুজ সরদার, মহব্বত হোসেন, মনিরুল সরদার, দুলাল সরদার, অমিত হাসান সরদার, সরোয়ার শেখ, হিরু গাজী, পুরাতন ফেরিঘাট জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, বোড়াবাদুরিয়া মসজিদের ইমাম আব্দুল আলিম, মালিবাগ মসজিদের ইমাম আল আমিন, নাজমুল অহিদ, শরিফুল ইসলাম, ইরফানুল বারী উজ্জ্বল, মশিয়ার রহমান, মিজান মোল্যাসহ মুসল্লিরা।



এ সম্পর্কিত আরো খবর