ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

শাহরুখকে নম্র থাকা শিখিয়েছে আমেরিকা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৪:২৪ এএম

বিনোদন ডেস্ক

২০২৫-এর মেট গালায় রাজকীয় অভিষেক হল শাহরুখ খানের। ডিজাইনার সব্যসাচীর বিশেষ পোশাকে যখন ‘কিং খান লাল গালিচায় পা রাখলেন, তখন সারা গর্বিত হয় সারা বলিউড ও ভারত। কিন্তু সেই গৌরবের মধ্যে বিপত্তি। অনুষ্ঠানের সঞ্চালকরা কিং খানের মর্যাদা বোঝেনই না উঠল এমন দাবি। আর এতে রেগে যান শাহরুখভক্তরা।

মেট গালায় শাহরুখকে চিনতে পারেনি সঞ্চালিকা। দাঁড়িয়ে সরাসরি কিং খানের পরিচয় জিজ্ঞেস করেন। ঘটনার ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিলেন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। তিনি সকলের সামনে স্পষ্ট করে বললেন, পৃথিবীর সবথেকে বড় ছবি-তারকা তিনি।

এ ঘটনার পর বিষয়টি নিয়ে শাহরুখ ও ভারতের জন্য অপমানজনক বলে দাবি করতে শুরু করেন নেটিজেনরা। কেউ আবার মনে করেন, এই ধরনের আচরণ প্রমাণ করে, কতটা পক্ষপাতদুষ্ট বিদেশি মিডিয়া।

এমন আবহে ভাইরাল শাহরুখের এক পুরনো বক্তব্য। সেটি ২০১২ সালে ইয়েল ইউনিভার্সিটিতে দেওয়া তার বিখ্যাত বক্তৃতা। তখন বলেছিলেন, আমি যখন নিজেকে একটু বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করি, বিশাল কিছু ভাবতে শুরু করি, তখনই আমেরিকায় যাই। ওখানে গেলেই ফের মাটিতে নেমে আসি।

কারণ হিসেবে শাহরুখ বলেন, ‘আমাকে প্রায়ই আমেরিকান এয়ারপোর্টে আটকানো হয়, ঘণ্টা দেড়েক বসিয়ে রাখা হয়এতে আমার সব স্টারডম-টারদম একেবারে গায়েব হয়ে যায়!’

এখানেই না থেমে শাহরুখ আরও  বলেন ‘তবে হেরে যাওয়ার বান্দা আমি নই। সুযোগ পেলেই ওদেরও টেক্কা মারি। যেমন ধরুন, সেখানে তারা আমাকে যখন জিজ্ঞেস করে—‘তোমার উচ্চতা কত?’ বেমালুম মিথ্যা কথা আমি বলি—‘পাঁচ ফুট দশ ইঞ্চি। যাই হোক, এবারে ভেবে রেখেছি পরেরবার আমেরিকার বিমানবন্দরে ওরা যখন জিজ্ঞেস করবে আমাকে—‘তোমার গায়ের রঙ কী?’ আমি বলব—‘ধবধবে ফর্সা!’ 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর