ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিরাজগঞ্জের গাড়দহ নদী থেকে কিশোরের লাশ উদ্ধার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:৫৪ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের গাড়দহ নদী থেকে পুলিশ এক কিশোরের লাশ উদ্ধার করেছে। বিষয়টি নিশ্চিত রেছেন, সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর বর্মন। সোমবার (১২ মে) সকালে লাশটি উদ্ধার করা হয় সলঙ্গা থানার বড়গোজা জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে। মৃত মারুফ হোসেন (১৩) সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মোমিন প্রমানিকের ছেলে।

এসআই ব্রজেশ্বর বর্মন বলেন, মা মারা যাওয়ার পর থেকে মারুফ বড়গোজা গ্রামে নানা জিল্লুর রহমানের বাড়িতে থাকতো এবং কুতুবের চর মাছের আড়তে শ্রমিকের কাজ করতো।আড়তে যাওয়ার জন্য সকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এসআই আরও বলেন, “নিহতের ডান হাতের দুটি স্থানে পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।মৃত্যুর কারণ নিশ্চিত হতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর