ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে লিচুর গুটিতে বড় হ‌চ্ছে বাগান মালিকদের স্বপ্ন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৪:২৬ এএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে তাড়াশে আবহাওয়া অনুকূলে থাকায় লিচু গাছে প্রচুর গুটি ধরেছে। আর এই লিচুর গুটিতে বড় হ‌চ্ছে বাগান মালিকরা স্বপ্ন। গাছ ভর্তি থোকা থোকা ছোট লিচু দেখে তারা স্বপ্ন দেখছেন বাম্পার ফল‌নের। যা‌তে ভা‌লো ফলন হয় সেজন‌্যে চলছে পরিচর্যা। উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হ‌য়ে‌ছে নানা জাতের লিচু, এদের ম‌ধ্যে উল্লেখ‌যোগ‌্য চায়না থ্রি, বেদেনা, বোম্বে ও মাদ্রাজি জাতের লিচু। খে‌তে সুস্বাদু হওয়ায় এসব জাতের লিচুর চাহিদাও দেশজুড়ে।

চরকুশাবাড়ি এলাকায় বাগানমালিক মকুল হোসেন জানান, এ বছর লিচুগাছে প্রচুর গুটি এসেছে। যা গত কয়েক বছরেও এম‌ন‌টি দেখা যায়নি। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের আশা করছি।

একই এলাকার আরেক বাগানমালিক কামাল হোসেন জানান, ‘লিচুর গুটি দেখে আমরা অনেক আশাবাদী। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই না লাগলে এবার ভালো ফলন হবে বলে প্রত‌্যশা করছি। সেই সা‌থে দামটা ভালো থাকলে লাভবানও হব।’

নাদোসৈয়দপুর গ্রামের বাসিন্দা নাজমুল কাদের জানান, ‘প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লিচুগাছ পরিচর্যার কাজ করি। এতে প্রতিদিন ৭০০ টাকা আয় হয়। বাগানগুলোতে পরিচর্যার কাজ শুরু হয়েছে। এতে কিছু লো‌কের কর্মসংস্থান‌ের সু‌যোগ সৃষ্টি হয়েছে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ  আব্দুল্লাহ আল-মামুন জানান, তাড়াশের আবহাওয়া লিচুর জন্য উপযোগী হওয়ায় প্রতিবছরই এখানে চাষ বাড়ছে। এ বছর ১৭১ হেক্টর জমিতে ৩৪৫টি লিচু বাগান রয়েছে। কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘গুটি ঠিকমতো বড় হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলায় প্রায় ১৭ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর