ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রাজশাহীর চন্দ্রিমা থানার ওসির বিরুদ্ধে আইনজীবিদের মানববন্ধন


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ২:৩১ এএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহী মহানগর পুলিশের চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানের অপসারন দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবিরা। সোমবার রাজশাহী আদালতের সামনে এই মানববন্ধন করেন তারা।

এ সময় আইনজীবিরা চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমানকে সাময়িক বরখাস্ত করার দাবি জানান। এছাড়া তদন্ত সাপেক্ষে তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করারও দাবি জানান আইনজীবিরা। মানববন্ধনে আইনজীবীরা ওসি মতিয়ারের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, সিনিয়র আইনজীবি লিয়াকত আলী, আব্দুর রশিদ বাবু, হযরত আলী, ফিরোজ আলী প্রমুখ। 

সম্প্রতি ওসি মতিয়ার রহমান থানায় যাওয়া আইনজীবিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে গত ৮ মে আব্দুর রশিদ বাবু নামের এক আইনজীবি ওসির বিরুদ্ধে মানহানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন।

তবে আইনজীবিদের অভিযোগ মিথ্যা দাবি করে চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, কেনো আমার বিরুদ্ধে মানববন্ধন তা আমি জানি না। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, ওসির বিরুদ্ধে কোন অভিযোগ আসলে তা গুরুত্বের সাথে দেখা হবে।

আকাশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর