দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
তীব্র
তাপদাহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও পটুয়াখালী জেলা ছাত্রদলের নির্দেশনায়
দশমিনা উপজেলা ছাত্রদলের উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের
মাঝে ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করা হয়েছে।
সোমবার
বেলা ১১টায় দশমিনা চেয়ারম্যান মার্কেটের সামনের সড়কে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ
তালুকদার কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এ
ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করা হয়।
এসময়
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আলিপুর ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান ছিদ্দিক আহম্মেদ মোল্লা, যুবদল নেতা-আবু তালহা তুহিন, ছিদ্দিক মেম্বার,
দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার, ছাত্র নেতা-হাসান, লিমন মুকিত,
সজল রায়, সজিব হাওলাদার, কেএম রাসেল, নিজাম উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা গাজী রাকিব ও
আব্রাহাম লিংকন প্রমুখ।
দশমিনা
সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার বলেন- ছাত্রদল
হবে মানবিক। আমরা সব সময়ই মানবিক কাজ করে আসছি। কিছু দিন ধরে প্রচন্ড গরমে সাধারণ মানুষের
জীবন বিপর্যয় তাই আমাদের এ উদ্যোগ। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে আমরা এ আয়োজন
করে আসছি। আপনারা জানেন মহামারি করোনা ভাইরাস থেকে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন
মানুষের সেবায় নিয়োজিত রয়েছে ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।
আকাশজমিন/আরআর