ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তীব্র তাপদাহে ছাত্রদলের উদ্যোগে শরবত বিতরণ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ১:১০ এএম

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি

তীব্র তাপদাহে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও পটুয়াখালী জেলা ছাত্রদলের নির্দেশনায় দশমিনা উপজেলা ছাত্রদলের উদ্যোগে তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করা হয়েছে।

 

সোমবার বেলা ১১টায় দশমিনা চেয়ারম্যান মার্কেটের সামনের সড়কে এবং দশমিনা সরকারি আবদুর রশিদ তালুকদার কলেজ ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে এ  ঠান্ডা কোমল পানি এবং শরবত বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আলিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিদ্দিক আহম্মেদ মোল্লা, যুবদল নেতা-আবু তালহা তুহিন, ছিদ্দিক মেম্বার, দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার, ছাত্র নেতা-হাসান, লিমন মুকিত, সজল রায়, সজিব হাওলাদার, কেএম রাসেল, নিজাম উদ্দিন, কলেজ ছাত্রদল নেতা গাজী রাকিব ও আব্রাহাম লিংকন প্রমুখ।

 

দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বসার বলেন- ছাত্রদল হবে মানবিক। আমরা সব সময়ই মানবিক কাজ করে আসছি। কিছু দিন ধরে প্রচন্ড গরমে সাধারণ মানুষের জীবন বিপর্যয় তাই আমাদের এ উদ্যোগ। সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতে আমরা এ আয়োজন করে আসছি। আপনারা জানেন মহামারি করোনা ভাইরাস থেকে উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশন মানুষের সেবায় নিয়োজিত রয়েছে ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর