ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

সিরাজগঞ্জে ৩৯২০ ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ মে, ২০২৫ সময় : ১১:৫৬ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ৩৯২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২'র সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি।

সোমবার (১২ মে) সিরাজগঞ্জ র‌্যাব ১২র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ১০.৪৫ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৫১৩০/- টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ মে) সিরাজগঞ্জ র‌্যাব-১২'র মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মোঃ উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ আজগর আলী (৫৮), পিতা- মৃত খতিব উদ্দিন, ২। মোছাঃ রাবেয়া বেগম (৪৫), স্বামী- মোঃ আজগর আলী, উভয় সাং- সাত খামার, থানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রাখিয়া দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর