ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

দিনাজপুরে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৭:১০ এএম

দিনাজপুর প্রতিনিধি ॥

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে দিনাজপুর জেলায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ শহীদ পরিবারের সদস্যদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চয়পত্রগুলো বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের হাতে প্রতিজনকে ১০ লক্ষ টাকা মূল্যের সঞ্চয়পত্র তুলে দেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহানা আফরোজ।

 

শহীদ পরিবারের যাঁরা সঞ্চয়পত্র পেয়েছেন তাঁরা হলেন: দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহীদ রবিউর ইসলাম রাহুলের পিতা মোঃ মুসলেম উদ্দীন। দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহীদ রুদ্র সেনের পিতা সুবীর কুমার সেন। বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহীদ মোঃ আল আমিন সরকারের স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার। ঢাকার বনশ্রী এলাকার শহীদ মোঃ আশিকুল ইসলামের মাতা আরিশা আফরোজ। চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহীদ মোঃ সুমন পাটোয়ারীর পিতা মোঃ ওমর ফারুক। বিরল উপজেলার নোনা গ্রামের শহীদ আসাদুল হক বাবুর স্ত্রী শারমিন আক্তার। বিরল উপজেলার এম নাগর বাড়ি গ্রামের শহীদ মোঃ জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার। বিরল উপজেলার মধ্য করলা গ্রামের শহীদ মোঃ মাসুম রেজা অন্তরের পিতা মোঃ মিজানুর রহমান।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর