ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে কাপড় ধোয়ার বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৮:৩২ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে কাপড় ধৌত করা বালতির পানিতে ডুবে মরিয়ম নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পশ্চিম উজানচর রিয়াজ উদ্দিন পাড়ার বাসিন্দা এরশাদ মোল্লা ও শারমিন বেগম দম্পতির একমাত্র কন্যা। এরশাদ পেশায় একজন কৃষক। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে ) দুপুর সোয়া ১টার দিকে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন।

 এ সময় শিশু মরিয়ম বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে শিশুটি বাড়ির ভিতরে চলে যায়। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে মরিয়মকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ২ টার দিকে টিউবওয়েলের পাশে রাখা একটি পানিভর্তি প্লাস্টিকের বালতির মধ্যে মরিয়মের পা ওপরে এবং মাথা পানির নিচে ডুবে থাকতে দেখতে পান। এ অবস্থা হতে তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে প্রতিবেশী মোশারফ সরদার জানান, বাবা-মা কাজে ব্যস্ত থাকাকালীন মরিয়ম খেলা করতে গিয়ে টিউবওয়েলের পাশের পানির বালতিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শিশু মরিয়মের মৃত্যু অত্যন্ত বেদনা ও কষ্টদায়ক। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি অভিভাবকের যত কাজের চাপই থাকুক না কেন সর্বদা শিশু সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিৎ। শিশুটিকে খেয়াল রাখলে হয়ত এ ধরনের বেদনাদায়ক দূর্ঘটনা ঘটতো না।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর