ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোটালীপাড়ায় সুকান্ত মেলা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:০২ পিএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

আজ মঙ্গলবার (১৩ মে) উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হয় । গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে দিনব্যাপী ১৩তম সুকান্ত মেলার উদ্বোধন করেন ।

এসময় গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজত কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গোলাম কবির,উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো: মঈনুল হক,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি মো: আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান আমিনউজ্জামান খান মিলন, রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন উপস্থিত ছিলেন।

এই মেলাকে ঘিরে নবরূপে সেজেছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ও আশপাশের চত্বর, বইছে উৎসবের আমেজ। এ মেলায় শিশুদের বিভিন্ন খেলনা, নানা খাদ্যসামগ্রী এবং হস্ত ও কুটিরশিল্প পণ্যের পসরা নিয়ে বসেছে ব্যবসায়ীরা। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতাসহ বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঊল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগষ্ট কবি সুকান্ত ভট্রাচার্য্য কলিকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়ীতে জন্ম নেন। তার বাবার নাম নিবারন ভট্রাচার্য্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্যেও মৃত্যু হয়। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখ যোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর