ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোয়ালন্দে ৪৫০ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৫৫ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।  গ্রেফতারকৃত যুবকের নাম নাজমুল হোসেন আকাশ (২৬)। সে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার আতোয়ার হোসেনের ছেলে।

১৩ মে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বরকত সরদার পাড়া এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর