ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

বড় হতে শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে শিক্ষকদের: আসলাম মিয়া


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:১১ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ফ্যাসিষ্ট পরবর্তী নতুন বাংলাদেশে পরিবর্তনের সূচনা হবে শিক্ষা প্রতিষ্ঠান হতে । মানসম্মত শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। তাদেরকে দক্ষ মানব সম্পদে পরিনত করতে হবে। এ জন্য  শুধু পাঠদান নয়, তাদেরকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। আমি বিশ্বাস করি প্রচন্ড শ্রম ও মেধার সমন্বয়ে মফস্বলের একটা ছেলে-মেয়েও  জীবনে অনেক বড় হতে হবে। এর পেছনে মূল কারিগর হিসেবে অবদান রাখতে পারেন আমাদের সম্মানিত শিক্ষকগণ।

 জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া উপরোক্ত কথাগুলো বলেন। রাজবাড়ী সদর উপজেলার সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত মত বিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে আশপাশ এলাকার ১৫ টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্হিত ছিলেন। সভায় এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয় এবং অন্যান্য বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার নিয়ে উম্মুক্ত আলোচনা হয়। অ্যাডভোকেট আসলাম মিয়া সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে সকলকে আশ্বস্ত করেন। সেইসাথে তিনি রাজবাড়ী -১ (সদর ও গোয়ালন্দ) আসন হতে আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের আগ্রহ প্রকাশ করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব মুন্সী আব্দুল জব্বার, সদর উপজেলা সমবায় অফিসার অসীম রায়, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনিছ উদ্দিন মল্লিক, আহলাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর