ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

নড়াইলে সাত সকালে দোকানের সামনে বসা অবস্থায় খাজা মোল্লাকে কুপিয়ে হত্যা


  • আপলোড সময় : বুধবার ১৪ মে, ২০২৫ সময় : ৫:৩৩ পিএম

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় খাজা মোল্যা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা পার ঈশাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে খাজা মোল্যা নামে ওই ব্যক্তি নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশে মারডাঙ্গা বাজারে যান। সেখানে প্রতিপক্ষ ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশের নেতৃত্বে এসেকেন্দার, ইনসান, রবিউল, শরিফুল, রহমতুল্লাহ, সাইফুল, লাহাব, রাসেল, রাহাত, রনি, মান্না ও মাসুমসহ ১৫/২০ জন ধারাল অস্ত্রসহ কুমারডাঙ্গা বাজারে রবিউলের দোকানের সামনে বসে থাকা অবস্থায় খাজা মোল্যাকে ঘিরে ফেলে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন রেখা বেগম বলেন, পলাশসহ তার লোকজন এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। বিভিন্ন সময়ে লোকজন ভয়ভীতি প্রদর্শন করে ও নাশকতা মামলা দিয়ে হয়রানি করছে এবং জমির ফসল ও গাছ কেটে নিয়ে গেছে। বুধবার সকালে আমার ভাই চা খেতে কুমরডাঙ্গা বাজারে গেলে পলাশের নেতৃত্বে তার লোকজন আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে আমার ভাই হত্যার বিচার চাই। এ ব্যাপারে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর