ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ

গ্রামের বাড়ির কবরস্থা‌নে চিরনিদ্রায় শায়িত হলেন সাম্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৩:৫৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

হত্যাকাণ্ডের শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) কে তার গ্রামের বাড়ির কবরস্থানে দাফন করা হয়। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাম্যর মরদেহ বহনকারী গাড়ি গ্রামের বাড়িতে এসে পৌঁছে। নিহতের মরদেহ পৌঁছার পর সেখানে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়।


স্বজন প্রতিবেশীসহ নানা শ্রেণিপেশার মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। রাত ১০টার দিকে সড়াতৈল মাদরাসা মাঠে সাম্যর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ছাত্রদল নেতা সাম্য মেধাবী শিক্ষার্থী ছিল। কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার শাস্তি দাবি করছি। প্রশাসন এতে ব্যর্থ হলে আমরা বাধ্য হব আন্দোলনের মাধ্যমে তা আদায় করতে। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি এই নির্মম হত্যাকাণ্ডে সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তাহলে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জ থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


জানাজায় অংশ নেন ঢাবির শিক্ষক মাহবুব মোর্শেদ, বায়েজিত সুমন, ঢাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আবু বক্কার সিদ্দিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ, ঢাবিতে অধ্যয়নরত সাম্যর সহপাঠীসহ বিপুল সংখ্যক মানুষজন।


উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১টায় ছুরিকাঘাতে আহত হন সাম্য। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের বাবা ফকরুল আলম ঢাকার মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় ১৮ নম্বর সড়কে একটি বহুতল ভবনের ৭ম তলায় নিজস্ব ফ্লাটে থাকেন। চার ভাইয়ের মধ্যে সাম্য সবার ছোট। কয়েক বছর আগে তার মা মারা গেছেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ঢাবির স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক সাম্য থাকতেন হলের ২২২ নম্বর কক্ষে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর