ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গোপালগঞ্জ সড়ক বিভাগে নানা অনিয়মের অভিযোগ: তদন্তে দুদক


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ১২:৪১ পিএম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সড়ক বিভাগের রক্ষনাবেক্ষন কাজসহ রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম লুটপাটের অভিযোগ বিষয়ে দুদকের ২টি টিম অভিযান শুরু করেছে। দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, আজ বৃহস্পতিবার দিনভর তারা গোপালগঞ্জ সড়ক বিভাগ হতে ডকুমেন্ট সংগ্রহ করে টেকেরহাট-ঘোনাপাড়া ৩৯ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণে দীর্ঘসূত্রিতা অনিয়মের সরেজমিন তথ্য সংগ্রহ করে। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুর ব্রীজের লাইট দীর্ঘদিন থেকে নষ্ট হলেও মেইনটেইনেন্স না করায় জনদুর্ভোগের বিষয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হয়।


অন্যদিকে, গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া সড়কে ৩০ ওয়াটের স্ট্রিট লাইটের পরিবর্তে ২০ ওয়াট লাইট দেয়ায় আলো কম হয়ে জনদুর্ভোগ ঠিকাদারের সাথে যোগসাজশ করে বিপুল অর্থ আত্মসাৎ বিষয়ে সরেজমিনে লাইট পরিদর্শন করা হয়। এছাড়া সদর উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত চাপাইল ব্রিজের লাইট দীর্ঘদিন নষ্ট থাকায় সন্ধ্যার পর সেখান দিয়ে এক পারের মানুষ অন্যপারে চলাচল করতে ভয় পায় দুর্ভোগের স্বীকার হওয়ার বিষয়ে সরেজমিন তথ্য সংগ্রহ করা হয়। 

এসব অনিয়ম অভিযোগ তদন্ত করে দুদুকের টিম সত্যতা পেয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে বলে দুদুক কর্মকর্তারা জানান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর