ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শাহজাদপুরের সাবেক এমপিচয়ন-কবিতাসহ ১৯৬ জনের বিরুদ্ধে মামলা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৫ মে, ২০২৫ সময় : ৭:০৮ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাস পর হামলা ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত রেছেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।

বৃহস্পতিবার (১৫ মে) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ১২ মে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। ইতিমধ্যে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’ আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, তাঁর বোন সাবেক সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, কবিতার ছেলে সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী মোস্তাক আহমেদ, কোষাধ্যক্ষ সালাম ব্যাপারী, সদস্য মনসুর মোল্লা সালাম ফকির, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার প্রমুখ।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাদী, বিএনপির নেতা-কর্মী ছাত্র-জনতা মিছিল নিয়ে করতোয়া ব্রিজ এলাকায় যায়। সময় আসামিরা আন্দোলন করতে নিষেধ করেন এবং মিছিলে বাধা প্রদান করেন। ছাত্র-জনতা বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম হুকুম দেন আন্দোলনের সাধ মিটিয়ে দিতে। এই হুকুম পাওয়ার পর আসামিরা লোহার রড লাঠিসোঁটা, হাঁসুয়া, হাতুড়ি, ককটেল, বোমা নিয়ে মিছিলের ওপর হামলা করেন। হামলায় উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষারসহ ছাত্র-জনতা আহত হন। পরে আসামি ককটেল বিস্ফোর করে চলে যান।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর