ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

সম্পত্তির বিরোধের জেরে কলেজ ছাত্রসহ দুই জনকে পিটিয়ে আহত


  • আপলোড সময় : রবিবার ১৮ মে, ২০২৫ সময় : ৩:৩৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কলেজ ছাত্রসহ দুই জনকে পিটিয়ে গুরুত্বর আহতকরা হয়েছে। আহতরা হলেন মো. সাব্বির হোসেন ও রবিন হোসেন। আহতদের প্রথমে চিকিৎসার জন্য তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিবার (১৮ মে) সকালে এ ঘটনাটি ঘটেছে, তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের পতিরামপুর গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে, পতিরামপুর গ্রামের আলী হাসানের সাথে বাধন সরকার গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় বাধন গংদের লোকজন হাসান আলীর কলেজ পড়ুয়া ছেলে মো. সাব্বির হোসেন ও তার চাচাতো ভাই রবিন হোসেনকে মারধর করে আহত করে।

রবিবার সকালে তারা আইনগত সহায়তা ও উন্নত চিকিৎসার জন্য বের হলে উপজেলার বারুহাস বাজারে তাদের উপর আবারও আক্রমন করা হয়। এ সময় পতিরামপুর গ্রামের বাধন, রাজ, নয়ন, অনিক, খায়রুল, শ্যামল, আলিফ, আলহাজ্ব ও রাব্বি সরকার লাঠি শোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।

এতে মো. সাব্বির হোসেন ও রবিন হোসেন গুরুত্বর আহত হলে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎক মূমুর্ষ অবস্থায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করেন। এ ব্যাপারে তাড়াশ থানার (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর