ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

টাঙ্গাইলের কালিহাতীতে ফার্ম কর্মচারীকে হত্যা


  • আপলোড সময় : রবিবার ১৮ মে, ২০২৫ সময় : ৭:৪০ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি॥

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-রামপুর সড়কের পাশে বলদকুড়া নামক স্থানে এক লেয়ার ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে শুক্র বা শনিবার রাতের যেকোন সময় ফার্মে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই ফার্মের পিছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। রোববার সকালে উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর সড়কের পাশে বলদকুড়া নামক স্থানে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ফার্মের মালিককে জানায়। পরে মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার ফার্মে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই ফার্মে থেকে কাজ করতেন। রোববার সকালে খবর পান তার ফার্মের পিছনের মরদেহ পড়ে আছে। এসে দেখেন তার কর্মচারি। পরে পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে কালিহাতী অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আাকশজমিন/আরআর 



এ সম্পর্কিত আরো খবর