ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

মোহনগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৩:৪৯ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে সুচি রানী রায় (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  গত রোববার  রাত ৮টার দিকে পৌরশহরের দক্ষিন দৌলতপুর এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  আজ সোমবার (১৯ মে) সকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সুচি রানী রায় পৌরশহরের দক্ষিন দৌলতপুর এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে। সুচি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ, এলাকাবাসী, পরিবারের লোকজন ও স্কুলের সহপাঠীদের সূত্রে জানা  গেছে, সুচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। স্কুলেও অনেকটা অনিয়মিত ছিলো। বাড়িতেও লোকজনের সাথে অস্বাভাবিক আচরণ করত। প্রায়ই চিৎকার চেঁচামেচি করত।  গতকাল রোববার রাতে নিজ কক্ষে ছাদের রডের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় তার মা বাড়ি ছাদে গিয়েছিলেন। পরে এসে কোন সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ছাদের রডে ঝুলছে সুচি। চিৎকার দিলে প্রতিবেশীরা এসে লাশ নামায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী জানিয়েছে-সুচি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। যদিও লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর