ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে ট্রান্সফরমার চুরি যেন থাম‌ছেই না

এক রা‌তে আবারও চার ট্রান্সফরমার চুরি


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৪:২৪ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ট্রান্সফরমার চুরি যেন থামছেই না! এক রাতে আবারও টি ট্রান্সফরমার চুরি। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় চাষিরা আবাদ নিয়ে আছে দুশ্চিন্তায়। সর্বেশষ গত রোববার রাতে উপজেলার তালম ইউনিয়নে তারোটিয়া পারিল মাঠ থেকে চারটি ট্রান্সফরমার চুরি হয়।

বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক আব্বাস-উজ-জামান জানান, মাঠে এখন বোর আবাদ চলছে। এই মুহূর্তে ট্রান্সফরমার চুরির ঘটনায় আমন ধান নিয়ে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সময় তো ধানে পানি দিতে না পারলে ধান চিটা য়ে যাবে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে। ট্রান্সফরমারের দামও অনেক। এই মুহূর্তে আমাদের কেনা সম্ভব না। যদি দ্রুত এই ট্রান্সফরমারের ব্যবস্থা করা না হয়, তাহলে অনেক চাষিই ক্ষতিগ্রস্থ বে।

ট্রান্সফরমারটি চুরি হওয়া সেচ পাম্পের মালিক জামাল উদ্দিন জানান, ‘গত রোববার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার সময়ও ট্রান্সফরমারটি ছিল। সকালে দেখি চুরি হয়ে গেছে। আমার স্কিমে অনেকের বোর ধানসহ বিভিন্ন আবাদ রয়েছে। যদি দ্রুত ট্রান্সফরমার ঠিক না করা যায়, এসব ফসলের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার সুযোগে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ট্রান্সফরমারের মধ্যে যে মূল্যবান পিতল ছিল, সেগুলো নিয়ে যায় আর ঠোসগুলো ফেলে যায়। আমি আমার প্রজেক্ট নিয়ে দুশ্চিন্তায় আছি।

আরেক বৈদ্যুতিক সেচ পাম্পের মালিক আব্দুস সালাম জানান, চারটি ডিপের স্কিমে প্রায় তিন বিঘা জমির আবাদ রয়েছে। মেশিনের মাধ্যমে আবাদ করতে হলে জ্বালানির দাম অনেক বেশি, খরচ অনেক বেড়ে যাবে। এই ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার অনুরোধ করেন তিনি।

ধান চাষি দেলবার হোসেন জানান, আমার আড়াই বিঘা জমিতে ধানের আবাদ রয়েছে। মুহূর্তে ধানের সেচ দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে। এখনো আমার ধানে ৩টা সেচ দিতে হবে। ধানের সেচ দিতে না পারলে ধান চিটা হয়ে যাবে। আর এতে ধানের ফলন কমে যাবে।

সিরাজগঞ্জ পল্লী বিদুৎ সমিতি - তাড়াশ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) মোঃ  শামসুজ্জামান জানান, ‘ট্রান্সফরমার চুরির বিষয়টি খুবই দুঃখজনক। বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধান করব। যাতে চাষিদের কৃষি ক্ষেতে কোনো সমস্যা না হয়।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, ‘ট্রান্সফরমার চুরির খবর শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর