সিরাজগঞ্জ প্রতিনিধি / : 148
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন কৃষক। সোমবার (১৯ মে) এ দুর্ঘটনা ঘটে, তাড়াশ উপজেলার মহিষলুটি আঞ্চলিক সড়কের পাশে গাছের আম কুড়ানোর সময়। নিহত কৃষকের নাম মো. হাতেম আলী (৫৩)। তিনি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম গৌরিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কৃষক হাতেম আলী মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাঁচান তিন মাথার মোড়ে চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় ঝড় এলে অন্যদের সাথে তিনিও আঞ্চলিক সড়কের পাশে থাকা আম গাছের আম কুড়াতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাতেম আলীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।
এ বিষয়ে বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবরটি শুনেছি। তবে পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় থানায় কোনো অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়নি।
আকশজমিন/আরআর