ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

আম কুড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের


  • আপলোড সময় : সোমবার ১৯ মে, ২০২৫ সময় : ৭:৫৯ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন কৃষক। সোমবার (১৯ মে) এ দুর্ঘটনা ঘটে, তাড়াশ উপজেলার মহিষলুটি আঞ্চলিক সড়কের পাশে গাছের আম কুড়ানোর সময়। নিহত কৃষকের নাম মো. হাতেম আলী (৫৩)। তিনি উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম গৌরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কৃষক হাতেম আলী মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাঁচান তিন মাথার মোড়ে চায়ের দোকানে বসে ছিলেন। এমন সময় ঝড় এলে অন্যদের সাথে তিনিও আঞ্চলিক সড়কের পাশে থাকা আম গাছের আম কুড়াতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন হাতেম আলীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান।

এ বিষ‌য়ে বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, খবরটি শুনেছি। তবে পরিবারের সদস্যদের অভিযোগ না থাকায় থানায় কোনো অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়নি।

আকশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর