ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তাড়াশে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু


  • আপলোড সময় : মঙ্গলবার ২০ মে, ২০২৫ সময় : ৪:৩৯ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে আব্দুল হান্নান নামে এক কৃষকের দুটি গরু মারা গেছে। ভুক্তভোগী কৃষকের দাবি এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে ২টার দিকে ঘটনাটি ঘটে, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আড়ংগাইল গ্রামে পশ্চিম মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক মো.আব্দুল হান্নান তাড়াশ উপজেলার দেশীগ্রাম উনিয়নের আড়ংগাইল গ্রামের বাসিন্দা।

কৃষক মো. আব্দুল হান্নান জানান, বজ্রপাত শুরু হলে ঘর থেকে গরু দুটি আনতে বের হই। বজ্রপাত বেশি হওয়ায় পুনরায় ঘরে চলে যাই। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তি ফোন করে গরু দুটি মারা যাওয়ার খবর জানালে, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান,  ‘বজ্রপাতে দুটি গাভী মৃত্যুর সংবাদ পেয়েছি তিনি পরামর্শ দেন বৃষ্টি বা বজ্রপাতের সময় গরু খোলা মাঠে না রাখার। একই সঙ্গে তীব্র তাপদাহে খামারিদের গরুগুলো নিদিষ্ট তাপমাত্রায় রাখার আহ্বান জানান।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর